নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যশোর কার্যালয়ের উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর মাহাফুজা সিদ্দিকার (পরিচিত নং ২০১৭৩০৫০০৬) তার গত বছরের ১২/ ১১/২০২৫ তারিখে বদলীকৃত কর্মস্থল বিআরটিএ মাগুরা সার্কেল, মাগুরা- এ যোগদানের নিমিত্তে অদ্য অপরাহ্নে বিআরটিএ যশোর সার্কেল থেকে অবমুক্ত করার কথা থাকলেও এখনো যশোর কার্যালয়ে রয়েছেন, মাগুরায় যোগদান না করার অভিযোগ উঠেছে।
যশোর বিআরটিএ কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) দেবাশীষ বিশ্বাস এর বরাবর বদলীর আদেশের চিঠি আসার পরেও মাহাফুজা সিদ্দিকাকে এখনো যশোর সার্কেল থেকে ছেড়ে দেওয়া হয়নি। কি কারণে এখনো যশোর সার্কেলে রয়েছেন,এই বিষয় নিয়ে আলোচনা-সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।
যশোর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) দেবাশীষ বিশ্বাস মাহাফুজাকে এখনো অবমুক্ত করছেন না?
পাঁচ মাস আগে বদলীর আদেশ আশার পরেও মাহাফুজা সিদ্দিকা কর্মস্থল থেকে না যাওয়ার কি কারণ, তিনি এই সার্কেলে দীর্ঘদিন থাকার কারণে সেবা নিতে আসা গ্রাহকদের সাথে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে হয়রানি করার একাধিক অভিযোগ রয়েছে, তিনি অফিসকে তার নিজের সেই হিসেবে চলছেন,সেবা নিতে আসা গ্রাহকদের সাথে অসম্মান জনক আচরণ করেন তিনি একজন সরকারি চাকরি করেন অথচ নিজেকে অনেক কিছু ভাবেন, গ্রাহকরা কাজের জন্য তার নিকট গেলেই খারাপ আচরণ করেন।
মাহাফুজা সিদ্দিকা গ্রাহকদের সাথে অসম্মান জনক আচরণ কি কারণে করছেন, একজন সরকারি চাকরি করে যদি সাধারণ মানুষের সাথে ভালো ব্যবহার না করে তাহলে সে বিতর্কে চলে আসে, মাহাফুজা ও তাই করেন, গ্রাহকরা কাজের বিষয়ে জানতে চাইলেই তাদের সাথে ভালো ব্যবহার করেন না, খারাপ আচরণ করে থাকেন বলে অভিযোগ করেছেন।
যশোর সার্কেলের উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর মাহাফুজা সিদ্দিকার সাথে কথা বলে জানা যায়, তিনি বলেন আমার মেয়ের পরীক্ষা আমি চেয়ারম্যান, জানিয়েছি, বিভাগীয় কর্মকর্তাদের জানানো আছে তারা আমাকে মৌখিক থাকার জন্য বলেছেন কিন্তু এই বিষয়ে কোনো লিখিত কপি নেই,আর অফিস থেকে এই ধরনের কোন কপি দেন না, এবং এই মাসের ৪ তারিখে সহকারী পরিচালক (ইঞ্জিঃ) দেবাশীষ বিশ্বাস এর স্বাক্ষরিত একটি চিঠি ইসু হয়েছে তাতে লিখা রয়েছে তাকে যশোর সার্কেল থেকে অবমুক্ত করা হলো। এবং সেবা নিতে আসা গ্রাহকদের সাথে অসম্মান জনক আচরণ করেছেন এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন না আমি কারো সাথে কোন ধরনের খারাপ আচরণ করি নাই আমার এই বিষয়ে জানাও নাই।
মাহাফুজা সিদ্দিকা অনুসন্ধানের সাংবাদিককে বলেন ঠিক আছে আমার যা বলার বলে দিয়েছি, আপনারা যা লিখতে চান লিখতে পারেন আমার কোনো সমস্যা নেই। তিনি বলেন সহকারী পরিচালক (ইঞ্জিঃ) দেবাশীষ বিশ্বাস অবমুক্তের যে চিঠি ইসু করেছেন আমি কোন চিঠি হাতে পায়নি এই বিষয়ে কিছু জানিনা।
যশোর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিঃ) দেবাশীষ বিশ্বাসকে মাহাফুজার বিষয়ে জানার জন্য একাধিকবার ফোন দেওয়া হয়েছে তিনি ফোন রিসিভ করেননি পরবর্তীতে সাংবাদিকের নাম্বার ব্লক করে রেখেছেন।
গত বছরের ১২/১১/২০২৫ তারিখে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) প্রধান কার্যালয় থেকে বদলীর আদেশ পাঠানো হয়েছে, পাঁচ মাস পার হয়ে গেলেও তাকে যশোর সার্কেল থেকে অবমুক্ত করেন নাই, সহকারী পরিচালক (ইঞ্জিঃ) দেবাশীষ বিশ্বাস, তিনি তার ব্যক্তিগতভাবে এই অফিস থেকে ছাড়ছেন না। কি কারণে ছাড়ছেন না,জানার জন্য কথা বলার চেষ্টা করা হয়েছে তবে তিনি সাংবাদিকদের ফোন রিসিভ করেননি। সহকারী পরিচালক (ইঞ্জিঃ) দেবাশীষ বিশ্বাস গত ০৭/০৪/২০২৬ তারিখে একটা চিঠি ইসু করেছেন মাহাফুজা সিদ্দিকার নামে এই চিঠি এখনো তার হাতে পাননি,এই বিষয়টি নিয়ে একটি ধারণা করা হচ্ছে অফিস প্রধান তার নিজের দায় এরিয়ে যাওয়ার জন্য চিঠি ইসু করে রেখেছেন বলে ধারণা করা যাচ্ছে, শুধু তাই নয় তিনি সাংবাদিকদের ফোন রিসিভ ও করছেন না।
যশোর সার্কেলের উচ্চমান সহকারী কম্পিউটার অপারেটর মাহাফুজা সিদ্দিকার বিরুদ্ধে দ্বিতীয় পর্বে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের তথ্য সংগ্রহ চলমান রয়েছে দেখতে চোখ রাখুন।


