ঢাকাThursday , 18 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি নেতা তারেক

    admin
    December 18, 2025 6:28 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক, রাজশাহী,

    রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি নেতা সুলতানুল ইসলাম তারেক। বৃহস্পতিবার দুপুরে তার কর্মী সমর্থকরা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

    এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
    আনারুল ইসলাম, তানোর উপজেলা বিএনপির সদস্য সচিব সামসুল আলম, গোদাগাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ এনামুল হক চয়ন ও তানজিলুর রহমান শেলি,
    জেলা জিয়া পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম, পাকড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান, চরআষাড়িয়াদহ ইউনিয়নের সাধারণ সম্পাদক
    মোহাম্মদ সাইদুর রহমান, তানোর উপজেলা যুবদলের যুগ্মআহ্বায়ক আতিকুর রহমান, কলমা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাবুল হোসেন সহ নেতৃবৃন্দ।

    গোদাগাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
    আনারুল ইসলাম বলেন, রাজশাহী-১ আসনে দল যাকে মনোনয়ন দিয়েছে, তিনি জনবিচ্ছিন্ন। দল আবারও স্থানীয় পর্যায়ে জনপ্রিয়তা যাচাই করে মনোনয়ন পুনর্বিবেচনা করবে বলে তারা আশাবাদী।
    পাকড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, প্রার্থী পরিবর্তন না হলে আসনটি এবার হারানোর সম্ভাবনা আছে। কারণ দলের তৃণমূলের নেতা-কর্মীর সঙ্গে যিনি মনোনয়ন পেয়েছেন, তার কোনো সম্পর্ক নেই। দল যদি একজন জনবিচ্ছিন্ন মানুষকে মনোনয়ন বহাল রাখে, তাহলে তারা স্বতন্ত্র প্রার্থী দেবেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST