পঞ্চগড় প্রতিনিধি:
“যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না”—এই স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
যুবসমাজকে মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। আয়োজকরা মনে করেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সম্প্রীতি ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলা সম্ভব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুজ্জামান বিপ্লব, ১নং সদস্য (সদস্য সচিব পদমর্যাদায়), পৌর বিএনপি, পঞ্চগড়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাকিরুল ইসলাম সবুজ, সদস্য, জেলা স্বেচ্ছাসেবক দল; উজ্জল হক, সিনিয়র সহ-সভাপতি, পৌর যুবদল, পঞ্চগড়; মোঃ শামীম হোসেন, সদস্য সচিব, পৌর ছাত্রদল; মোঃ শাহিনুর রহমান সাজ্জাদ, সাবেক দপ্তর সম্পাদক, পঞ্চগড় জেলা ছাত্রদল; মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, পৌর যুবদল; মোঃ রমজান আলী, ৪নং ওয়ার্ড যুবদল; আবু বক্কর সিদ্দিক সোহেল, আহ্বায়ক, ৪নং ছাত্রদল পৌর শাখা, পঞ্চগড় এবং মেহেদী হাসান, সদস্য সচিব, ৪নং ওয়ার্ড ছাত্রদল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহাজাহান হোসেন সাজু, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড যুবদল।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজকে রক্ষা করতে পরিবার, সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা তরুণদের সুস্থ বিনোদনের পাশাপাশি তাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা মাদকবিরোধী সামাজিক আন্দোলন জোরদার করার পাশাপাশি তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “মাদককে না বলুন—খেলাধুলাকে হ্যাঁ বলুন”—এই বার্তাকে সামনে রেখে তরুণ সমাজকে একটি সুস্থ, সুন্দর ও মানবিক ভবিষ্যতের পথে এগিয়ে নেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
স্লোগান: “যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না।”


