ঢাকাFriday , 17 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাদকের অভিযান, দুই গ্রেফতার

    admin
    April 17, 2026 11:24 am
    Link Copied!

    মো নাহিদুর রহমান শামীম
    মানিকগঞ্জ প্রতিনিধি

    মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে বাধা দেওয়ার অভিযোগে এক ইউপি সদস্যসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (১১ এপ্রিল) সকালে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার গালা ইউনিয়নের কালোই গ্রাম থেকে তাদের আটক করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন- কালোই গ্রামের জুলমত প্রামাণিকের ছেলে মো. আলী (৩৭) এবং ঘিওর উপজেলার নালী ইউনিয়নের মাইন উদ্দীন গাজীর ছেলে মো. আতাহার গাজী (৩৮)। এর মধ্যে মো. আলী গালা ইউনিয়ন পরিষদের একজন সদস্য এবং উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

    হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফজাল হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় থানা পুলিশ কালোই গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করতে যায়। এ সময় ইউপি সদস্য মো. আলী অভিযানে বাধা দেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। পাশাপাশি সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকেই মো. আলী ও তার সহযোগী আতাহার গাজীকে আটক করে পুলিশ। পরে রাতেই আইন-শৃঙ্খলা রক্ষায় বিঘ্ন ঘটানোর অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

    ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আলী মেম্বারের বিরুদ্ধে আগে থেকেই মারামারি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং তিনি এসব মামলায় জামিনে আছেন। অপরদিকে, তার ভাই বাতেনের বিরুদ্ধেও মাদকসংক্রান্ত ১০-১২ টি মামলা রয়েছে।

    গ্রেপ্তারের পর শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার এই কর্মকর্তা।

    এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST