ঢাকাTuesday , 23 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মাধবপুরে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে উপজেলা তাঁতি দলের আনন্দ মিছিল

    admin
    December 23, 2025 9:59 pm
    Link Copied!

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

    দেশনায়ক তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে হবিগঞ্জের মাধবপুরে উপজেলা তাঁতি দলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাধবপুরের মুক্তিযুদ্ধ চত্বরে আয়োজিত এ মিছিলে উপজেলা তাঁতি দলের নেতাকর্মীরা অংশ নেন।
    আনন্দ মিছিলে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা তাঁতি দলের আহ্বায়ক কামাল মিয়া ও সদস্য সচিব বশির উল্লাহ পাঠান। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক সাদেক, হুমায়ন আহমেদ, মিজান আলী, খলিল মিয়া,মাজহারুল হক (লিটন)
    তারেক মুল্লা ও জমির আলীসহ উপজেলা তাঁতি দলের অন্যান্য নেতাকর্মীরা।
    মিছিলটি মুক্তিযুদ্ধ চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা তারেক রহমানের আগমন উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন। নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের দেশে ফেরা গণতন্ত্র ও রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST