ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মিরপুরে সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার ‎

    admin
    August 25, 2025 6:16 pm
    Link Copied!


    এস.এম.রিয়াদুল ইসলাম কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

    ‎কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিকের ওপর হামলার প্রধান আসামি সন্ত্রাসী মিলন হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। সে দৌলতপুর উপজেলার বাজুডাঙ্গা গ্রামের আফছারের ছেলে। গত রোববার বিকেলে রাজধানীর সাভার থানাধীন তেতুলঝড়া এলাকা থেকে মিরপুর থানা পুলিশ তাকে আটক করে।

    ‎গত ১১ আগস্ট ভোরে মিরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজ আহাম্মেদ ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে মিলন হোসেনের নেতৃত্বে ৪-৫ জন সন্ত্রাসী দেশি অস্ত্র, হাতুড়ি ও লোহার রড দিয়ে তার ওপর হামলা চালায়। পরে তারা সাংবাদিকের বাড়িতে গিয়ে হত্যার হুমকি দিয়ে আসে। স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ফিরোজ আহাম্মেদকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এবং সেখান থেকে রাজধানীর শ্যামলীর ট্রমা হাসপাতালে ভর্তি করা হয়।

    ‎এ ঘটনায় সাংবাদিকের ভাগ্নে ইদ্রিস আলী বাদী হয়ে মিরপুর থানায় মিলন হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রাজধানীর সাভার থেকে মিলনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST