ঢাকাThursday , 25 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মুরাদনগ‌রে খালেদা জিয়ার সুস্থতা কামনা ছাত্রদলের দোয়া মাহফিল

    admin
    September 25, 2025 10:47 am
    Link Copied!

    মোঃ নাজিম উদ্দিন, কুমিল্লা থে‌কে//

    বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি কাজী শাহ্ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এবং মহান মুক্তিযুদ্ধ ও ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় সুফিয়া শওকত কলেজএই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে কলেজ শাখা ছাত্রদল।
    বেগম সুফিয়া শওকত কলেজ ছাত্রদলের সভাপতি মীর আসিফ আব্দুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন।

    উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মীর জাহিদ হাসান সম্রাটের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম সুফিয়া শওকত কলেজের প্রতিষ্ঠাতা সালাউদ্দিন আহমেদ বাদল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাসান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন।

    এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সিদ্দিকী, বেগম সুফিয়া শওকত কলেজের এডহক কমিটির সভাপতি আহমেদ রিফাত, কলেজ ছাত্রদলের সাধারন সম্পাদক আব্দুল হাই, সাংগঠনিক সম্পাদক আব্দুস সাত্তার, বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি সাইফুদ্দিন আহমেদ তুহিন, সাধারন সম্পাদক সালাউদ্দিন আহমেদ হানিফ, ইউনিয়ন যুবদলের সভাপতি মীর হাসান ইকবাল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য জান্টু খান, উপজেলা ছাত্রদলের সদস্য রহমতুল্লাহ ও কলেজ ছাত্রদলের নেতা-কর্মীসহ সহস্রাধিক শিক্ষার্থীবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST