যশোর প্রতিনিধি//
যশোর জেনারেল হাসপাতালে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হলো। গণধর্ষণের শিকার এক কিশোরী এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় হাসপাতালের অস্ত্রোপচার কক্ষে নবজাতক শিশুটি পৃথিবীর আলো দেখেছে। নবম শ্রেণিতে অধ্যয়নরত এই কিশোরী মা হলেও, শিশুটির পিতৃপরিচয় এখনো অজানা।
হাসপাতাল ও পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাটি ঘটেছিল বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা গ্রামে। এই নৃশংস ঘটনার সাথে জড়িত ছিলেন কিশোরীর আত্মীয় শুভঙ্কর, সুজাল সরকার এবং সুজয়। এই ঘটনায় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে।
সন্তান প্রসবের পর কিশোরী এবং নবজাতক শিশুটি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।


