ঢাকাSaturday , 27 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে পুলিশের অধস্তন কর্মকর্তাদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

    admin
    September 27, 2025 12:03 pm
    Link Copied!

    য‌শোর প্রতি‌নি‌ধি//

    যশোরে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৫ সালের বিভাগীয় পদোন্নতির বহুনির্বাচনী (MCQ) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) যশোরের ড. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


    পরীক্ষায় যশোর, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ জেলা ও ঝিনাইদহ ইন-সার্ভিস থেকে আগত পরীক্ষার্থীরা অংশ নেন। সকাল ১০টায় এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) এবং বিকাল ৩টায় কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিরস্ত্র) পদে বিভাগীয় এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    যশোর কেন্দ্রের পরীক্ষা পরিচালনা করেন খুলনা পুলিশ রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস) ও পরীক্ষা গ্রহণ সাব-কমিটির সভাপতি শেখ জয়নুদ্দীন। পরীক্ষা শেষে তিনি সকল ইনভিজিলেটরকে ধন্যবাদ জানান এবং সফলভাবে পরীক্ষা আয়োজনের জন্য যশোর জেলার পুলিশ সুপার রওনক জাহানকে বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
    এ সময় উপস্থিত ছিলেন পুলিশের খুলনার পিটিসি ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো.শফিউর রহমান ও পুলিশ হেডকোয়ার্টার্সের সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তারসহ যশোর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সহ অন্যান্যরাসহ যশোর, মাগুরা ঝিনাইদহ ও নড়াইল জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST