ঢাকাThursday , 23 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

    admin
    April 23, 2026 7:19 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোরে আগমী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষ্যে জেলা ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের সিভিল কোর্ট মোড় থেকে মিছিলটি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। এ সময় মিছিলটি শহরের বিভিন্ন স্থানে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করে এবং নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

    শুভেচ্ছা মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক, তারেক এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পি। এ ছাড়া যশোর জেলা ও কেন্দ্রীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।

    মিছিলে আরও উপস্থিত ছিলেন যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাসান ইমাম, সভাপতি জাহিদুল ইসলাম বিল্টু, সাধারণ সম্পাদক আকিব আনোয়ার। পাশাপাশি যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মিজান চৌধুরী, সভাপতি সোহানুর রহমান, সহ-সভাপতি মিনহাজুল আবেদিন এবং সাধারণ সম্পাদক ফয়সাল হাসানসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    আরো উপস্থিত ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের নেতাকর্মীরাও মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

    বিশেষভাবে উল্লেখযোগ্য, যশোর নগর বিএনপির আওতাধীন সকল ওয়ার্ডের ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মিছিলটি এক বিশাল জনসমাগমে রূপ নেয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST