ঢাকাThursday , 5 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ

    admin
    February 5, 2026 10:44 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে যশোর সদর উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) যশোর শহরের আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

    প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আশেক হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

    অনুষ্ঠানে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নির্বাচনকালীন আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্যে ভোটের পূর্বের দিনের প্রস্তুতি, ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ এবং ভোট গণনা শেষে নির্ভুলভাবে ফলাফল প্রেরণ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন।

    বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় কর্মকর্তাদের করণীয় এবং নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকলকে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

    প্রশিক্ষণ কর্মসূচিতে জেলা নির্বাচন অফিসার, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি), সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST