ঢাকাSunday , 14 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর সদর উপজেলার বকচর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

    admin
    December 14, 2025 10:59 pm
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক

    যশোর সদর উপজেলার বকচর বিহারী কলোনি এলাকায় এল মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর আরেকজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৪ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে যশোর সদর উপজেলার বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত হারেজের ছেলে আরাফাত (২৩)। আহত যুবক একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে সজীব (২৫)।

    প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলা ১২টা ২০ মিনিটে আরাফাত ও সজীব একটি জিক্সার মোটরসাইকেলে করে মনিহার এলাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। পথে বকচর বিহারী কলোনির সামনে পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে ধাক্কা লাগে। এতে দুজনই ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

    পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আরাফাতকে মৃত ঘোষণা করেন। আহত সজীব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST