ঢাকাThursday , 28 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • যশোর হাসপাতালের ভিতরে গভীর রাতে ইয়াবা ও গাঁজা সেবন করা অবস্থায় গ্রেফতার ১

    admin
    August 28, 2025 6:35 pm
    Link Copied!

    মো: মিন্টু শেখ, য‌শোর জেলা//

    যশোর জেনারেল হাসপাতালের ভিতরে গভীর রাতে শাহিনুর ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে মাদকসহ গ্রেফতার করেছে হাসপাতাল গার্ড। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

    আটক শাহিনুর ইসলাম যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ষষ্ঠীতলাপাড়া এলাকার ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া এবং সহিউদ্দিনের ছেলে।

    হাসপাতাল সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেল গ্যারেজের ভেতর গাঁজা ও ইয়াবা সেবনের সময় শাহিনুরকে আটক করে কর্তব্যরত গার্ডরা। এসময় তার কাছ থেকে ২ পোটলা গাঁজা, ১ পিস ইয়াবা ট্যাবলেট, একটি ডিসোপ্যান ট্যাবলেট, ফয়েল পেপার, একটি হাতুড়ি, স্ক্রু-ড্রাইভার, কাঁচি ও কইলকসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

    পরে আটককৃত শাহিনুর ইসলামকে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST