ঢাকাMonday , 1 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রংপুর বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে রাজারহাটে আন্দোলনরত ৮ দলের স্বাগত মিছিল

    admin
    December 1, 2025 7:34 pm
    Link Copied!

    রতন রায়: কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।

    জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, এবং ‘আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন’সহ পাঁচ দফা দাবির পক্ষে আন্দোলনরত ৮ রাজনৈতিক দলের উদ্যোগে রংপুর বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে রাজারহাটে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর ২০২৫) বিকেলে রাজারহাট উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি শেষ হয়।
    মিছিলে নেতৃত্ব দেন রাজারহাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা কফিল উদ্দিন। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আহাম্মদ আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজারহাট শাখার সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক বাবু, আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি মাওলানা আবু তাহেব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহাজাহান বসুনিয়া, উপজেলা যুব জামায়াতের সভাপতি মাওলানা খন্দকার মাহবুবুর রহমান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারি মাওলানা রাশেদুল ইসলাম এবং জামায়াতের পেশাজীবী ফোরামের সভাপতি আব্দুর রহিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
    মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা ৩ ডিসেম্বর ২০২৫-এর রংপুর বিভাগীয় সমাবেশে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি পাঁচ দফা দাবির বাস্তবায়ন আন্দোলনকে এগিয়ে নিতে জনসমর্থন শক্তিশালী করার কথাও বক্তারা উল্লেখ করেন।
    পথসভায় নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের মতামত প্রতিফলনের স্বার্থে আন্দোলনকে শান্তিপূর্ণভাবে আরও বিস্তৃত করা হবে। আন্দোলনের সার্বিক কর্মসূচি সফল করতে তারা ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST