ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাঙামাটিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

    admin
    August 25, 2025 10:25 pm
    Link Copied!

    মোঃ সোহেল রানা,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

    এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখা। সোমবার (২৫ আগস্ট) সকালে শহরের রিজার্ভ বাজারস্থ হোটেল নাদিশায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ তানভীর আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি পার্বত্য জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম।
    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিবিরের রাঙামাটি জেলা সভাপতি রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন জেলা প্রচার সম্পাদক জালাল উদ্দিন।

    সংবর্ধনা অনুষ্ঠানে জেলার কাপ্তাই, বাঘাইছড়ি, লংগদু ও রাঙামাটি শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় তিন শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী অংশগ্রহণ করে। কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

    অনুষ্ঠানে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, “এ ধরনের আয়োজন আমাদের জন্য অনুপ্রেরণার। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য উৎসাহিত হবো।”

    প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম বলেন,
    “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। মেধার সঠিক মূল্যায়ন না হলে রাষ্ট্র মেধা শূন্য হয়ে পড়বে। তাই মেধাবীদের সম্মান জানানো অত্যন্ত জরুরি।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST