ঢাকাMonday , 6 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাঙ্গামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১০ মাদক কারবারী ও আসামী গ্রেফতার।

    admin
    April 6, 2026 4:41 pm
    Link Copied!

    চাই সুই উ মারমা।রাঙামাটি প্রতিনিধি।

    রাঙ্গামাটি পার্বত্য জেলায় কোতয়ালী থানার বিশেষ অভিযানে একাধিক মামলার আসামী, মাদক কারবারী ও মাদক সেবীসহ ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (০৬ এপ্রিল) জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল শহরের রিজার্ভ বাজার, ভেদভেদী বাজারসহ বিভিন্ন মাদক স্পটে অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে একাধিক মামলার আসামী ও মাদক সংশ্লিষ্টতার অভিযোগে মোঃ আনোয়ার হোসেন (২৬), শিবাশীষ দত্ত (৫০), নাছির উদ্দিন (৪৫), জাহিদুল আলম (৩৫), ইরিন চাকমা (২২), ইমন চাকমা (১৯), সুশান্ত চাকমা (১৮), রনেল চাকমা (২২), মোঃ আকাশ (২২) ও মিল্টন বিশ্বাস (৪০) কে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বের একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত ছিল।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST