ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহীতে ৮ দফা দাবিতে বিক্রয় প্রতিনিধি জোটের মানববন্ধন ও মিছিল

    admin
    November 20, 2026 7:11 pm
    Link Copied!

    মোঃতানজিলুল ইসলাম লাইক রাজশাহী:

    ‎চাকরির নিরাপত্তা, ন্যায্য বেতনসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট। শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে সংগঠনটির রাজশাহী জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
    ‎
    ‎​কর্মসূচিতে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা ব্যানার, ফেস্টুন ও দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড হাতে অংশ নেন। মানববন্ধন শেষে তাঁরা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল বের করেন। এ সময় আন্দোলনকারীরা ‘ঐক্যই শক্তি, ঐক্যই মুক্তি’ বলে স্লোগান দেন।
    ‎
    ‎​মানববন্ধনে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট রাজশাহী শাখার সভাপতি মোঃ রফিকুল আলম মৃদুল বলেন, বিক্রয় প্রতিনিধিরা যেকোনো কোম্পানির ব্যবসা ও বিপণনের মূল মেরুদণ্ড হিসেবে কাজ করেন। অথচ তাঁরা দীর্ঘদিন ধরে চাকরির নিশ্চয়তা, ন্যায্য বেতন কাঠামো এবং ন্যূনতম কর্মপরিবেশের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। অবিলম্বে তাঁদের ৮ দফা দাবি মেনে না নেওয়া হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা।
    ‎
    ‎এছাড়া উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট, রাজশাহী শাখার সাধারন সম্পাদক মোঃ মিলন খান,সিনিয়র সহঃসভাপতি সুমন শেখ,সহঃসভাপতি জুবেল চৌধুরী,কোষাধ্যক্ষ আব্দুল হামিদ’সহ বিভিন্ন কোম্পানীতে কর্মরত প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
    ‎
    ‎​উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট দেশব্যাপী বিক্রয় প্রতিনিধিদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST