ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • হাটহাজারীতে শিক্ষাবৃত্তি, সাইকেল, সেলাই মেশিন ও ঘর বিতরণ করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

    admin
    November 20, 2026 2:48 pm
    Link Copied!

    মো: আবু তৈয়ব, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

    প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ অনুদানের অর্থায়নে এবং ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি, ব্যক্তিগত তহবিল হতে হাটহাজারী উপজেলার মনাই ও সোনাই ত্রিপুরা পল্লীর অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিভিন্ন সহায়তা বিতরণ করা হয়েছে।

    শুক্রবার ( ২০ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে ত্রিপুরা পল্লীতে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন।

    প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার পাহাড় ও সমতলের সকল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বদ্ধপরিকর। প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানে এবং আমাদের ব্যক্তিগত প্রচেষ্টায় ত্রিপুরা পল্লীর শিক্ষার্থী যাতে শিক্ষা থেকে ঝরে না পড়ে, নারীরা যাতে স্বাবলম্বী হয় এবং একটি পরিবারও যাতে গৃহহীন না থাকে, সেজন্যই এই উদ্যোগ। পর্যায়ক্রমে হাটহাজারীর সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এই সহায়তার আওতায় আনা হবে।”

    এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ত্রিপুরা পল্লীর উপকারভোগী পরিবারগুলো উপস্থিত ছিলেন। সহায়তা পেয়ে উপকারভোগীদের মাঝে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে দেখা যায়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST