ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে নাশকতার চেষ্টাকালে হাতেনাতে ৬ জনসহ আটক ৯, বিএনপি-জামায়াতের শোডাউন

    admin
    November 19, 2026 7:46 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন
    চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ৪৪ কিলোমিটার এলাকায় নাশকতার চেষ্টাকালে টায়ার ও পেট্রোলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আ’লীগের তিন নেতাকে আটক করেছে। বৃহস্পতিবার মহাসড়কে মানুষের জানমাল রক্ষা ও নাশকতা প্রতিরোধে বিএনপি ও জামায়াত পৃথকভাবে শোডাউন ও অবস্থান নিয়েছে। দিনে স্বাভাবিক ছিল মানুষের জীবনযাত্রা। বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন।
    জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ১৯ নভেম্বর বৃহস্পতিবার দেশব্যাপী লকডাউনের ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দোয়েল চত্বর তারা টায়ার জ¦ালিয়ে মিছিল করে। পদুয়া এলাকায় নাশকতার চেষ্টাকালে টায়ার ও পেট্রোলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও পুলিশের পৃথক টিম বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে আ’লীগ ও অঙ্গ সংগঠনের আরও তিন নেতাকে আটক করে। বৃহস্পতিবার সকালে জামায়াতের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে বিক্ষোভ মিছিল শেষে মহাসড়কে মোটর সাইকেল শোডাউন করে। অপরদিকে বিএনপির উদ্যোগে চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, জগন্নাথ ও বাবুচি বাজারে মিছিল করে নেতাকর্মীরা। তবে দিনের বেলায় মহাসড়কের কোথাও দেখা যায়নি আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের।
    চৌদ্দগ্রাম পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী বলেন, পলাতক আ’লীগের নেতাকর্মীরা সন্ত্রাসী কার্যক্রম করে আতঙ্ক সৃষ্টি চেষ্টা করছে। আমরা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা চৌদ্দগ্রাম বাজার, মিয়াবাজার, বাবুচি বাজার ও জগন্নাথ এলাকায় নাশকতা বিরোধী অবস্থান নিয়েছি। কোনভাবেই মানুষের জানমালের ক্ষতি হতে দেয়া হবে না। তারপরও কেউ ক্ষতির চেষ্টা করলে দাঁতভাঙা জবাব দেয়া হবে।
    উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান বলেন, বিরোধী দলীয় উপনেতা ডাঃ তাহের এমপির নির্দেশে মহাসড়কের ৪৪ কিলোমিটার এলাকায় জামায়াতের নেতাকর্মীরা মোটর সাইকেল শোডাউন করেছে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে, যাতে কেউ মানুষের জানমালের ক্ষতি করতে না পারে।
    চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের টহল জোরদার করা হয়েছে। হাতেনাতে ৬ জনসহ মোট ৯ জনকে আটক করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST