ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজশাহী মহানগরী ইসলামি শিবিরের ১৯ নং ওয়ার্ডে আলোচনা সভা অনুষ্ঠিত

    admin
    August 24, 2025 12:14 am
    Link Copied!

    নিজস্ব প্রতিবেদক:

    রাজশাহী মহানগরী ইসলামি শিবিরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ডাবতলা মোড়ে এ সভার আয়োজন করা হয়।

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নং ওয়ার্ড শিবিরের সেক্রেটারি মোঃ হাবিবুল আলম শিমুল। বিশেষ অতিথি ছিলেন ১৮ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ বাইদুল ইসলাম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ১৯ নং ওয়ার্ড সভাপতি মোঃ মাসুম রানা।

    বক্তারা বলেন, দেশের মানুষ যদি ইসলামের নীতি-আদর্শকে জীবনের সর্বস্তরে ধারণ করতে পারে, তাহলে সমাজে অন্যায়-অবিচার, সন্ত্রাস ও মাদকমুক্ত পরিবেশ গড়ে উঠবে। তারা আরও বলেন, সুস্থ রাজনীতির চর্চা ও সুষ্ঠু নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব।

    প্রধান অতিথি মোঃ হাবিবুল আলম শিমুল বলেন, “ইসলামের শিক্ষা মানুষকে ন্যায়, সত্য ও মানবকল্যাণের পথে চালিত করে। তাই আগামী দিনের নেতৃত্ব নির্বাচনে আমাদেরকে সচেতন হতে হবে।”

    বিশেষ অতিথি মোঃ বাইদুল ইসলাম বলেন, “ভোট শুধু অধিকার নয়, এটি একটি দায়িত্বও। ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য আমাদের সঠিক নেতৃত্ব নির্বাচন করা জরুরি।”

    সভাপতি মোঃ মাসুম রানা বলেন, “শিবির সবসময় ইসলামের নীতি-আদর্শ নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST