ঢাকাFriday , 21 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল সমাবেশ অনুষ্ঠিত

    admin
    November 21, 2025 11:11 pm
    Link Copied!

    মাহবুব হাসান, ঝালকা‌ঠি থে‌কে//

    ঝালকাঠির রাজাপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজাপুর উপজেলা শাখার উদ্যোগে তৃণমূল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে উপজেলা মার্কেট চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা আল আমিন।


    এছাড়া উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা কারী ইব্রাহিম আল হাদী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন ইসলামী আন্দোলনের জেলার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি মাওলানা মিজানুর রহমান, রাজাপুর উপজেলা সভাপতি মাস্টার জাহিদুল ইসলাম, সেক্রেটারি মাওলানা বাইজিদ হক, ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান, নেতা মুহাম্মদ মফিজুর রহমান প্রমুখ।সমাবেশ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST