ঢাকাThursday , 2 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • রাজাপুরে মধ্য উত্তমপুর তালতলা বাজার রাস্তায় কচুগাছ রোপণ: পাকাকরণের দাবিতে মানববন্ধন

    admin
    October 2, 2025 6:26 pm
    Link Copied!

    মাহবুব হাসান ঝালকাঠি থেকে//

    ঝালকাঠির রাজাপুর উপজেলার মধ্য উত্তমপুর তালতলা বাজার থেকে তালুকদার বাড়ি, চল্লিশ কাহনিয়া মৃধাবাড়ি হয়ে প্যাদাবাড়ি স্কুল পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার মাটির কর্দমাক্ত রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন।

    বৃহস্পতিবার দুপুরে তালুকদার বাড়ি এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় প্রতীকী প্রতিবাদের অংশ হিসেবে বীজতলা ও কচুগাছ রোপণ করে এলাকাবাসী তাঁদের ক্ষোভ প্রকাশ করেন।

    মানববন্ধনে বক্তব্য দেন চল্লিশ কাহনিয়া গ্রামের সাইদুল ইসলাম, বেল্লাল হোসেন, আফজাল হোসেন, উত্তমপুর গ্রামের রাসেল, জলিল মৃধা, সুমন এবং খলিলুর রহমান মৃধা।

    বক্তারা বলেন, “বিগত বহু বছর ধরে এই সড়কটি মেরামত বা পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে রাস্তাটি কাদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে। স্কুলগামী শিক্ষার্থী ও রোগীদের ভোগান্তির শেষ নেই। তাঁরা দ্রুত সড়কটি পাকাকরণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST