জেলা প্রতিনিধি বান্দরবান :
শিশু, কিশোর-কিশোরী ও নারীদের উন্নয়ন, অধিকার এবং সামাজিক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বান্দরবানের রুমায় সচেতনতামূলক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট ২০২৬) জেলা তথ্য অফিস, বান্দরবানের আয়োজনে জিওবি খাতের আওতায় ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় শিশু ও কিশোর-কিশোরীদের শিক্ষা ও নিরাপত্তা, নারীর অধিকার ও ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, স্বাস্থ্য সচেতনতা এবং সামাজিক মূল্যবোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তারা বলেন, একটি সচেতন ও নিরাপদ সমাজ গঠনে শিশু-কিশোর ও নারীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি পরিবার ও সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়ানো প্রয়োজন। এ ধরনের কমিউনিটি সভা সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।
স্থান: রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুম, রুমা, বান্দরবান
আয়োজক: জেলা তথ্য অফিস, বান্দরবান।


