ঢাকাMonday , 17 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কক্সবাজারে অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেফতার, ১টি বন্দুক উদ্ধার

    admin
    August 17, 2026 4:57 pm
    Link Copied!

    জেলা প্রতিনিধি কক্সবাজার

    কক্সবাজার পৌরসভায় অভিযান চালিয়ে ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার (১৬ আগস্ট) রাত ১০টা ৪৫ মিনিটে পৌরসভার ঘোনার পাড়া এলাকার আলমগীর টাওয়ারের সামনের সড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়।
    গ্রেফতারকৃতরা হলেন— কক্সবাজার পৌরসভার ১০নং ওয়ার্ডের মহাজের পাড়ার মোঃ ইয়াকুব আলীর ছেলে মোঃ ফয়সাল (৪৫) এবং ৯নং ওয়ার্ডের দক্ষিণ ঘোনার পাড়ার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে মোঃ রুবেল (৩০)।
    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) সাঈদ হাসানের নেতৃত্বে একটি চৌকস দল আলমগীর টাওয়ারের সামনে রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে ফয়সাল ও রুবেলকে আটক করা হয়। পরবর্তীতে তাদের কাছে থাকা একটি অবৈধ একনলা বন্দুক উদ্ধার ও জব্দ করা হয়।
    পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত ১ নম্বর আসামি মোঃ ফয়সালের বিরুদ্ধে পূর্বের অপরাধের রেকর্ড (পিসি/পিআর) রয়েছে। তার বিরুদ্ধে ২০২১ সালের জুলাই মাসে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (মামলা নং- ৪৭/৪৭৩) রয়েছে।
    অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST