ঢাকাFriday , 7 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লালমনিরহাটে তিস্তা রক্ষায় ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ ফ্ল্যাশমব

    admin
    November 7, 2025 10:16 pm
    Link Copied!

    নজরুল ইসলাম বিপ্লব লালমনিরহাট জেলা প্রতিনিধি

    তিস্তা নদী রক্ষায় চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে লালমনিরহাটে তরুণদের সংগঠন জেন-জি আয়োজন করেছে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ শিরোনামে ফ্ল্যাশমব।

    বৃহস্পতিবার (৬ নভেম্বর) লালমনিরহাটের মহেন্দ্রনগর, মোস্তফিরহাট ও বড়বাড়ি এলাকার ঢাকা–লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে ফ্ল্যাশমব সফলভাবে সম্পন্ন হয়।
    অনুষ্ঠানের উদ্বোধন করেন তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং জেলা বিএনপির সভাপতি লালমনিরহাট সদর আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

    ফ্ল্যাশমবে অংশগ্রহণ করেন হাজার হাজার মানুষ—তরুণ-তরুণী, প্রবীণ নাগরিক, জেলে, কৃষক, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা। তারা একযোগে নৃত্য, নাট্যাভিনয় ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে তুলে ধরেন তিস্তা নদীভাঙনের করুণ বাস্তবতা—কীভাবে গ্রামের মানুষ ঘরছাড়া হচ্ছে, হাজার হাজার পরিবার জীবিকার পথ হারাচ্ছে এবং এলাকার জীবন ও সংস্কৃতি বিপর্যস্ত হচ্ছে।
    পুরো আয়োজন জুড়ে প্রতিধ্বনিত হয়েছে স্লোগান : ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই!’
    জেন-জি লালমনিরহাটের আহ্বায়ক শহিদ ইসলাম সুজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান শাকিল, সদস্য সচিব আয়শা সিদ্দিকা কথা, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাহ্ হিয়াতুল হাবীব মৃদুল, যুগ্ম আহ্বায়ক ইউসুফ আহাম্মেদ রোকন, স্থানীয় শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক সংগঠক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
    স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠন ও অদম্য যুব সংগঠনের সদস্যরাও ফ্ল্যাশমবে অংশ নেন। তারা নৃত্য, সংগীত ও প্রতীকী প্রদর্শনের মাধ্যমে আয়োজনে সৃজনশীলতা ও প্রাণচাঞ্চল্য যোগ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST