নজরুল ইসলাম বিপ্লব , লালমনিরহাট জেলা প্রতিনিধি
লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের চর ফলিমারী গ্রামে অবস্থিত স্মৃতি রায় ক্রিস্টাল স্কাউট প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম।
শনিবার দুপুরে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন লালমনিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং ইন্সপেক্টর (তদন্ত) বাদল কুমার মন্ডল।
পরিদর্শনকালে পুলিশ সুপার বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের পড়াশোনার খোঁজখবর নেন এবং বিদ্যালয়ের বিভিন্ন সুবিধা-অসুবিধা সম্পর্কেও অবগত হন।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা মানুষের সবচেয়ে বড় সম্পদ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা পুলিশ সুপারের এ উদ্যোগকে প্রশংসা করে শিক্ষার মানোন্নয়নে তার সহযোগিতা কামনা করেন।


