নজরুল ইসলাম বিপ্লব , জেলা প্রতিনিধি লালমনিরহাট।
লালমনিরহাট জেলা পুলিশ কর্তৃক পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনাকালীন ১০২ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাপ সিরাপ ও ০২ (দুই) কেজি ৩০০ (তিনশত) গ্রাম মাদকদ্রব্য গাঁজা’সহ ০৩ জন মাদক কারবারি গ্রেফতার করেছেন।
লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, হাতীবান্ধা থানা, লালমনিরহাট কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানাধীন ০১নং বড়খাতা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের পূর্ব সারডুবি মৌজাস্থ মোঃ মাজেদুল ইসলাম(৩৫) এর বাড়ীর ভিতর উঠানের দক্ষিণ পার্শ্বে দেওয়ালের সাথে হতে আসামী ০১। মোঃ মাজেদুল ইসলাম (৩৯)-কে গ্রেফতার ও ৫০ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সাদেকনগর মৌজাস্থ শিমুলতলা মোড়ে কুড়িগ্রাম টু রংপুর গামী পাকা রাস্তার উপর হতে আসামী ০১। মোঃ আব্দুল মজিদ (২৮)-কে গ্রেফতার ও ৮০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
লালমনিরহাট থানা কর্তৃক মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে লালমনিরহাট জেলার লালমনিরহাট উপজেলার ০৭নং রাজপুর ইউনিয়নে কিসামত চিনাতুলি গ্রামস্থ ধৃত আসামী মোঃ বাবলু মিয়া(২৮)এর বসত বাড়ী হতে আসামী ০১। মোঃ বাবলু মিয়া (২৮)-কে গ্রেফতার, ৫২ বোতল অবৈধ মাদকদ্রব্য স্কাপ সিরাপ এবং ০১ কেজি ৫০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


