ঢাকাThursday , 28 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করেই নির্বাচন দিতে হবে: জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান

    admin
    August 28, 2025 8:10 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, এ দেশে মানুষ বিচার বিভাগ থেকে শুরু করে প্রতিটি প্রতিষ্ঠানে আস্থা রাখতে পারছে না। এর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব দ্বারা রাষ্ট্র পরিচালিত হওয়া। অথচ জামায়াতে ইসলামী একদল সৎ, যোগ্য ও প্রশিক্ষিত নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

    তিনি বলেন, “জুলাই বিপ্লবের পূর্ণ সফলতা আসবে না যতক্ষণ কোরআনের আইন বাস্তবায়ন না হবে। জীবন দিয়ে হলেও আমরা এ দেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হলে সংঘবদ্ধভাবে পথ চলতে হবে। যারা শরীয়াহ আইন মানতে নারাজ তারা মুসলমান হতে পারে না।”

    আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মজিবুর রহমান বলেন, “আমরা চাই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে নির্বাচন হোক। কোন ভোট ডাকাতের হাতে দেশকে ছেড়ে দেওয়া হবে না। জনগণের ভোট রক্ষায় ভোট কেন্দ্র ও ভোট বাক্স পাহারা দিতে হবে। জামায়াত চেষ্টা করছে ইসলামের পক্ষে একটি বিকল্প ভোট বাক্স দেওয়ার। নির্বাচনী তফসিল ঘোষণা হলে তা বাস্তব রূপ নেবে ইনশাআল্লাহ।”

    তিনি আরো বলেন, “পি আর (Proportional Representation) পদ্ধতিই হচ্ছে ভোটের সঠিক মূল্যায়নের একমাত্র উপায়। কেউ এক শতাংশ ভোট পেলেও তারও মূল্যায়ন হওয়া উচিত। কিন্তু বর্তমান ব্যবস্থায় ৭৫ শতাংশ ভোটারের ভোট নষ্ট হয়। স্বাধীনতার ৫৩ বছর পার হলেও দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।”

    তিনি আশা প্রকাশ করে বলেন, “ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবী জানিয়েছেন আমাদের আমীর সাহেব। আমরা সেই দাবীর প্রতি একাত্ম। জনগণ এখন জামায়াতের দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আমরা এদেশের মানুষকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেব।”

    বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নেত্রকোণার জেলা পাবলিক হল মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় রুকন সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. ছামিউল হক ফারুকী, নেত্রকোনা-৪ আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, নেত্রকোনা-৩ আসনের প্রার্থী মো. দেলোয়ার হোসেন সাইফুল, নেত্রকোনা-৫ আসনের প্রার্থী অধ্যাপক মাছুম মোস্তফা, নেত্রকোনা-১ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা আবুল হাসিম, জেলা শ্রমিক বিভাগের সভাপতি মাওলানা কামাল উদ্দিন, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি জহিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেলসহ জেলা শুরা ও কর্মপরিষদ সদস্যরা।

    সম্মেলনে সারা জেলা থেকে প্রায় ৬ শতাধিক পুরুষ ও মহিলা রুকন অংশগ্রহণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST