ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শমশেরনগরে ৪০ বোতল ফেন্সিডিলসহ আটক-১

    admin
    September 20, 2025 3:50 pm
    Link Copied!

    মো:সিপাউর রহমান চৌ: কুলাউড়া, মৌলভীবাজার।

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর বাজার এলাকায় বিশেষ অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর ) রাত সাড়ে ৯টার দিকে শমসেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই (নিঃ) প্রানেশ রঞ্জন দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

    গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ সিরাজ মোল্যা (৩৬), সে গোপালগঞ্জ জেলার গোপীনাথপুর উত্তর পাড়া গ্রামের বাসিন্দা।

    গোপন তথ্যের ভিত্তিতে আসামিকে আটক করে আসামির হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত ফেন্সিডিলের বোতলগুলোতে Triprolidine Hydrochloride & Codeine Phosphate Cough Syrup লেখা ছিল।

    আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, ফেনসিডিলের বোতলগুলো কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের এক ব্যক্তির কাছ থেকে ক্রয় করা হয়েছিল।

    এ ঘটনায় আটককৃত আসামি ও পলাতক একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST