ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শহীদ সাংবাদিক তুহিনের সন্তানের দায়িত্ব নিল বিএমএসএফ

    admin
    August 24, 2025 12:05 am
    Link Copied!

    ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:

    গাজীপুরে সন্ত্রাসীদের হাতে নিহত সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের দুই শিশুসন্তানের লেখাপড়ার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)। একই সঙ্গে সংগঠনটি বিনা খরচে তুহিন হত্যা মামলাটি পরিচালনা ও আগামী ৯০ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্নের দাবি জানিয়েছে।

    শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী গাজীপুর ও ময়মনসিংহে বিভিন্ন পথসভা শেষে বিকেলে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে শহীদ তুহিনের কবর জিয়ারত ও দোয়া-মোনাজাতের পর এ ঘোষণা দেন বিএমএসএফ ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আহমেদ আবু জাফর।

    তিনি আরও বলেন, সাংবাদিক হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি হত্যাকাণ্ডের ঘটনাস্থলকে “শহীদ সাংবাদিক তুহিন চত্বর” হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ারও দাবি জানান।

    দিনব্যাপী কর্মসূচিতে শত শত সাংবাদিক ও স্থানীয় মানুষ অংশ নেন। পরে সংগঠনের নেতৃবৃন্দ তুহিনের পরিবারকে সান্ত্বনা দেন এবং মিলাদ ও তবারক বিতরণ করেন।

    বিএমএসএফ নেতাদের ভাষায়, “সত্য ও সাহসের লড়াইয়ে শহীদ তুহিনের নাম ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST