ফখরুল ইসলাম ফাহিম, শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলার ঐতিহ্যবাহী শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিশেষ সম্মাননা স্মারক পেলেন, শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি গ্রামের সৌদি আরব প্রবাসী, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী দান বীর মো. এখলিছ খান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় শান্তিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে, উপজেলার যেহীন আহমেদ একাডেমিতে বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে, সৌদি আরব প্রবাসী বিশিষ্ট শিল্পপতি মো. এখলিছ খান সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় প্রেসক্লাবের পক্ষ থেকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের ভূমি দাতা পরিবারের সদস্য লিংকন তালুকদার, প্রেসক্লাবের সভাপতি কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমেদ, অর্থ সম্পাদক ইয়াকুব শাহরিয়ার, দপ্তর সম্পাদক এম এম ইলিয়াস আলী, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সালেহ আহমদ হৃদয়, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জামিউল ইসলাম তুরান, কার্যকরী কমিটির সদস্য আলাল হোসেন, কুহিনূর রহমান নাহিদ, নোহান আরেফিন নেওয়াজ, ফখরুল ইসলাম ফাহিম, মামুন আহমেদ, আব্দুর রহমান জামী, তোফায়েল আহমেদ, সোলাইমান আহমদ কামরান, আব্দুল মমিন সহ প্রমূখ।



