ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শাহজাদপুরে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে বিক্ষোভ।

    admin
    August 31, 2025 10:21 pm
    Link Copied!

    এমএস হোসেন, জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ//

    সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিকরা।

    রোববার সকাল ৯টা থেকে বেলা চার ঘণ্টা বাঘাবাড়ি নৌ-বন্দরের সামনে পাবনা-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
    এতে ব্যস্ততম এই মহাসড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে চার কিলোমিটার এলাকাজুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট; দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।

    শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে আন্দোলনরত ট্যাংক লরির শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। এরপর বেলা ১টা থেকে পাবনা-ঢাকা মহাসড়কের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে।

    শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান গ্যাদা বলেন, “শনিবার রাতে বাঘাবাড়িতে উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন অফিসে চাঁদার দাবিতে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা হামলা চালায়।
    “ঘটনার সঙ্গে জড়িতদের দল থেকে বহিষ্কারের দাবিতে আমরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করছি।”
    তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আনিছ বলেন, “বিএনপির নেতাকর্মীরা চাঁদাবাজি করে না, বরং চাঁদাবাজি করে ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতারা।”
    চাঁদাবাজি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে জানিয়ে ওসি আসলাম আলী বলেন, মামলা হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST