আরিফুল ইসলাম, শিবগঞ্জ, (বগুড়া):
আগামী ৩১ আগস্ট শিবগঞ্জ উপজেলা বিএনপির আয়োজিত মহিলা সমাবেশ সফল করার লক্ষ্যে বুড়িগঞ্জ ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) পঞ্চদাস (জামতলী) উচ্চ বিদ্যালয় হলরুমে বিকালে বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি মোকাব্বর হোসেনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান মাষ্টার, উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান, সাধারণ সম্পাদক মীর মুন, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাধারণ সম্পাদক মাহদী হাসান তমাল, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আবুল বাশার লিওন, কাওছার আলম বাবু, সরোয়ার আলম রওশন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জনি মন্ডলসহ মহিলা দলের নেত্রী আলেয়া বেগম ও খাদিজা আক্তার।


