ঢাকাSunday , 24 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিবগঞ্জে ১২০০শ পরিবারকে ত্রাণ বিতরণ করল ঢাকাস্থ্য চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাড দেলোয়ার

    admin
    August 24, 2025 4:59 pm
    Link Copied!

    মোঃ জসিম উদ্দিন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি//

    রবিবার উজিরপুর, বোগলাউড়ি, পাঁকা কদমতলা, পাঁকা নিশিপাড়া, দূর্লভপুর ও মনাকষা এলাকার অসহায় বানভাসী পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ করা হয়।এ সময় ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সৈয়দ নাজমুল ইসলাম মানিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. জহিরুল ইসলাম, সমাজসেবা সম্পাদক আনারুল ইসলাম,আব্দুল খালেক রফিকুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
    ত্রাণ বিতরণকালে সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়নপুর ইউনিয়ন এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দূর্লভপুর ও মনাকষা ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন, মানুষদের সাহায্যার্থে ত্রাণের বিতরণকৃত ১২ শত প্যাকেটের প্রতিটিতে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিড়া, ১ কেজি তেল ও হাফ কেজি গুড় বিতরণ করেছি।
    এছাড়াও আগামীকাল শনিবার জেলার সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া এবং শান্তিনগর হাট এলাকার বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করাসহ অসহায় মানুষদের মাঝে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির এমন সহায়তা অব্যাহত থাকবে বলে জানানো হয়। বন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়ে। তলিয়ে যায় কয়েক হাজার বিঘা জমির ফসল ও প্রায় দশ হাজার বাড়িঘর।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST