ঢাকাWednesday , 3 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ

    admin
    September 3, 2025 4:28 pm
    Link Copied!

    মো: আশরাফুল আলম, ঝিনাইগাতী, শেরপুর থে‌কে :

    শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় বিশেষ অভিযানে ২৪ লাখ টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

    বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০ টার দিকে বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় অভিনব কৌশলে ভারতীয় শাড়ি ও কসমেটিকস পাচারের চেষ্টা করা হলে ৪৫০ পিস ভারতীয় শাড়ি এবং ৫০০ পিস পন্ডস ফেসওয়াশ জব্দ করা হয়। আটককৃত মালামালের সিজার মূল্য ২৪ লাখ টাকা।
    অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
    এ প্রসঙ্গে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে.কর্নেল মেহেদি হাসান বলেন,সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। আমরা দিনরাত ২৪ ঘণ্টা সজাগ থেকে দায়িত্ব পালন করছি। মাদক, চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST