মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা, শ্যামনগর থেকে।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও শ্যামনগর-৪ আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মনিরুজ্জামান। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) বিকেল ৫টা থেকে তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজার আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
যেসব পূজামণ্ডপ পরিদর্শন করেন
পূজামণ্ডপগুলোর মধ্যে রয়েছে—
৪ নম্বর নূরনগর ইউনিয়ন: ১. কায়েদবাড়ি সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ। ২. নূরনগর বাজার সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ। ৩. দুরমুজ খালী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ।
৫ নম্বর কৈখালী ইউনিয়ন: ৪. পরানপুর সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ। ৫. কৈখালী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ। ৬. ভেটখালী কাছারিবাড়ি মাঠ সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ।
রমজাননগর ইউনিয়ন: ৭. কেন্দ্রীয় সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ। ৮. সোনাখালী সর্বজনীন দুর্গাপূজামণ্ডপ।
সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
ড. মনিরুজ্জামানের পূজামণ্ডপ পরিদর্শনকালে সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের মৎস্য ও পশুপালন বিষয়ক সম্পাদক শাহজাহান (রনি), শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক আবু সাঈদ, গোলাম আলমগীর, গাজী শাহ আলম ও উপজেলা বিএনপির আহ্বায়ক জিএম সোলেমান কবির,ইশ্বরিপু্র বিএনপির আহবায়ক জি এম নুরুজ্জামান,
শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস কে নাজমুল হক এবং শ্যামনগর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
এ ছাড়া উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


