মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী ও যশোরের উন্নয়নের অন্যতম রূপকার মরহুম জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে দোয়া মাহফিল ও অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
বিএনপির শ্যামনগর উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় মরহুম তরিকুল ইসলামের রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। একই সঙ্গে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলেমান কবির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রফেসর আবু সাঈদ সদস্য সচিব আশিক এলাহী মুন্না।
এ ছাড়া শ্যামনগর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ লিয়াকত আলী বাবু, সাবেক নেতা শামসুদ্দোহা টুটুল, সাবেক ছাত্রনেতা ও শ্যামনগর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজিজুর রহমান আজিবার উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পর্যায়ের নেতাদের মধ্যে রমজাননগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গাজী শহিদুজ্জামান, ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নুরুজ্জামান, ভুরুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জি এম রফিকুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জি এম রুস্তম আলী, পদ্মপুকুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান এবং নূরনগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জি এম আবু ইউসুফ উপস্থিত ছিলেন।
উপজেলা অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে শ্যামনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসকে নাজমুল হক, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, মরহুম তরিকুল ইসলাম ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা ও বর্ষীয়ান রাজনীতিক। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর আদর্শ ও রাজনৈতিক কর্মময় জীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।



