ঢাকাWednesday , 27 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্রীমঙ্গল চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, একজন গ্রেফতার

    admin
    August 27, 2025 11:34 pm
    Link Copied!

    মো: সিপাউর রহমান, কুলাউড়া থে‌কে//

    শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে চুরি যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার এবং এই ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

    গত ১২ আগস্ট রাত ১টা থেকে সকাল ৬টার মধ্যে শ্রীমঙ্গল থানাধীন ভূনবীর ইউনিয়নের আলীশারকুল গ্রামের জনৈক মোঃ ইয়ারুপ মিয়ার বাসার স্টোর রুম থেকে একটি Honda Dream 110 এবং একটি Discover 100 মোটরসাইকেল চুরি হয়ে যায়। এ বিষয়ে ভুক্তভোগী মোঃ ইয়ারুপ মিয়া শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে থানা পুলিশের একটি বিশেষ টিম তদন্ত শুরু করে।

    অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলামের দিকনির্দেশনায় এসআই সজীব চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গতকাল ২৬ আগস্ট দুপুরে হবিগঞ্জ জেলার বাহুবল থানার পুটিজুরী ইউনিয়নের দিগম্বর বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে “কাশফুল” নামক দোকানের সামনে থেকে চুরি হওয়া Honda Dream 110 মোটরসাইকেলসহ মোঃ বাছির মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত বাছির মিয়া বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা।

    শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি হওয়া অন্য মোটরসাইকেল উদ্ধার এবং চোর চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST