ঢাকাSunday , 21 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • ‎“ষড়যন্ত্র মোকাবেলায় প্রতিটি পাড়া-মহল্লায় বিএনপিকে শক্তিশালী করতে হবে” – অধ্যাপক ডা. আনোয়ারুল হক

    admin
    September 21, 2025 5:23 pm
    Link Copied!

    মুহা. জহিরুল ইসলাম অসীম, জেলা প্রতিনিধি, নেত্রকোণাঃ

    ‎নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেছেন, “জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দল পিআর পদ্ধতির নামে নির্বাচনকে বিলম্বিত বা বানচাল করার চেষ্টা করছে। অথচ দেশের মানুষ ফেব্রুয়ারিতে ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগে উন্মুখ হয়ে আছে। দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় ওলামা দলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতিটি পাড়া, মহল্লা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সংগঠিত হয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”

    ‎রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে নবগঠিত জাতীয়তাবাদী ওলামা দল জেলা শাখা আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন তিনি।

    ‎জেলা ওলামা দলের আহবায়ক অধ্যাপক কাজী মাওলানা তাসনিম আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব হাফেজ মাওলানা হাবিবুর রহমান ও সিনিয়র যুগ্ম আহবায়ক হাফেজ মাওলানা আব্দুর রশীদ নূরানীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট নুরুজ্জামান নূরু, জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ কারী মিছবাহ উদ্দিন তালুকদার মাসুদ।

    ‎সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. তাজেজুল ইসলাম ফারাস সুজাত, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খান মাসুদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি আকিকুর রেজা খান খোকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতী দলের সাধারণ সম্পাদক ফারুক মীর, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম প্রমুখ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST