ঢাকাSunday , 31 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সরেজমিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস চবি প্রশাসনের

    admin
    August 31, 2025 5:29 pm
    Link Copied!

    মোঃ সিরাজুল মনির চট্টগ্রাম থে‌কে//

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় এক ছাত্রী এবং দারোয়ানের মধ্যকার মারামারির ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে যে সংঘর্ষ ঘটেছে তার রেশ ধরে আজ সকালেও গ্রামবাসী এবং শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অনেককেই চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। প্রায় ৭০ জনেরও অধিক শিক্ষার্থী এ সমস্ত সে আহত হয়েছে।

    বিশ্ববিদ্যালয় সংঘর্ষের স্থান পরিদর্শনে জানা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন সেখানে গতরাত বাসায় ঢোকার সময় দারোয়ানের সাথে তর্ক-বিতর্ক হলে দারোয়ান উক্ত ছাত্রীকে মারধর করে এতে ওই এলাকায় থাকা অন্যান্য শিক্ষার্থীরা জড়ো হয়ে দারোয়ানকে মারতে গেলে স্থানীয় জনগণ ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের উপর ইটপাটকেল ছুড়তে থাকে এতে অনেক শিক্ষার্থী আহত হয় পরবর্তীতে রাত তিনটার দিকে স্থানীয় প্রশাসন এবং সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    ঘটনাস্থলে গিয়ে জানা যায় আজ সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য (প্রশাসন) কামাল উদ্দিন প্রক্টরকে সাথে নিয়ে ঘটনাস্থলে গেলে পুনরায় গ্রামবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয় এতে উভয়ের হামলায় শিক্ষার্থী এবং অনেক স্থানীয় লোকজন আহত হয়। সময় সহ উপাচার্য কামাল উদ্দিন সহ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা আহত হয়। সংঘর্ষের ঘটনায় ব্যবস্থা নেয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাই প্রশাসনিকভাবে এ ঘটনার ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রশাসনিক নজরদারি বাড়ানোর প্রয়োজন বলে অনেকে মনে করেন।

    তবে বিশ্ববিদ্যালয় এলাকা তন্ত্র পরিস্থিতি বিরাজ করছে সকল প্রকারের পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের অভিযোগ আমরা বাইরে থেকে শিক্ষা গ্রহণ করার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসি স্থানীয় জনসাধারণের উচিত আমাদেরকে সহযোগিতা করা ভালো ব্যবহার করা কিন্তু তারা তা না করে স্থানীয়ভাবে প্রভাব দেখানোর জন্য শিক্ষার্থীদের ওপর প্রায় সময় বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করে। এতে শিক্ষার্থীরা এলাকায় একা চলাফেরা করা হুমকির সম্মুখীন হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

    অপরদিকে স্থানীয়রা জানান শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় পড়ালেখার বাইরে গিয়ে স্থানীয়দের উত্ত্যক্ত করার চেষ্টা করে তাই স্থানীয়দের সাথে প্রায় সময় তাদের তর্ক বিতর্ক হয় এ বিষয়গুলো নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো কঠোর হওয়া উচিত বলে তারা মনে করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST