ঢাকাSunday , 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • কুড়িগ্রামে মসজিদের ভেতরে মলমূত্র ছিটানোর অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য

    admin
    November 15, 2026 11:42 am
    Link Copied!

    কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
    মোঃ জাকারিয়া হোসেন।

    কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি জামে মসজিদের ভেতরে মলমূত্র ছিটিয়ে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার বটতলা রাবাইতারী মুসল্লিপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    মসজিদের মুয়াজ্জিন মো. ছাবেদ আলী (৬৫) জানান, শনিবার ভোর পৌনে ৫টার দিকে ফজরের আজান দেওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে মসজিদের দিকে রওনা হন। মসজিদের সামনে পৌঁছে কয়েকজন ব্যক্তিকে বালতি হাতে চলে যেতে দেখতে পান। পরে মসজিদের ভেতরে প্রবেশ করে দরজা-জানালা, দেয়াল ও মেঝেতে মলমূত্র ছড়িয়ে থাকতে দেখেন তিনি।

    এ সময় তাঁর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে এ ঘটনায় ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

    অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মো. ছাবেদ আলী। এ ছাড়া অভিযোগের সাক্ষী হিসেবে মো. মেহের জামাল, মো. নুর জামাল মিয়া ও মো. আব্দুল গলির নাম উল্লেখ করা হয়েছে।

    এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

    তবে এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশি তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST