ঢাকাTuesday , 14 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাঘাটায় যুবকের আত্মহত্যা না হত্যা ,জনমনে নানান প্রশ্ন

    admin
    October 14, 2025 9:25 pm
    Link Copied!

    মোঃ রেজাদুল ইসলাম রেজা, জেলা প্রতিনিধি গাইবান্ধা

    গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের ঝাড়াবর্ষা গ্রামে (শিশু নিকেতন স্কুলের পাশে) মেহেদী হাসান (২৪) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। নিহত মেহেদী ওই গ্রামের এনামুল হকের ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর ২০২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ৩-৪টার দিকে মেহেদী বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে মারা যান। পরদিন সকালে প্রতিবেশীদের মধ্যে একজন মেহেদীকে ডাকতে গেলে কোনো সাড়া না পেয়ে গেট টপকে ভেতরে প্রবেশ করে। পরে সে দেখে, ঘরের পাশে পরিত্যক্ত ঘরের দরজার ধরনায় গলায় রশি পেঁচানো অবস্থায় মেহেদীর ঝুলন্ত মরদেহ, যার হাঁটু মাটিতে লেগে ছিল। সে সঙ্গে সঙ্গে আশপাশের লোকজনকে খবর দেয়।

    এরপর থেকেই এলাকায় নানান গুঞ্জনের সৃষ্টি হয়। স্থানীয়রা জানান, ঘটনার আগের রাত পর্যন্ত মেহেদীকে ১০-১২ জন যুবকের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা গেছে। তাদের ধারণা, মেহেদীকে হত্যা করে ঘরের ধরনায় ঝুলিয়ে রাখা হতে পারে। অন্যদিকে কেউ কেউ বলছে, হয়তো নেশা সংক্রান্ত কোনো ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে।

    ঘটনার সংবাদ পেয়ে সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম ও ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহমেদ তুলিপ ঘটনাস্থল পরিদর্শন করেন।

    পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST