মোঃ রেজাদুল ইসলাম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর এলাকায় বটি দিয়ে গলা কেটে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে।
সোমবার দুপুরে পদুমশহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের মইনুলের স্ত্রী আফরোজা বেগম দুপুরে রান্নার কাজে রসুন কুটছিলেন। এ সময় তাঁর সাড়ে তিন বছর বয়সী শিশু সন্তান আহম্মদ টংয়ের ওপর খেলছিল।
হঠাৎ খেলতে গিয়ে শিশুটি নিচে পড়ে যায় এবং বটির ধারালো অংশে গলা কেটে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই শিশুটির মৃত্যু হয়।
ঘটনাটি এলাকাজুড়ে শোকের ছায়া ফেলেছে। শিশুটির মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীরা গভীর শোক প্রকাশ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।



