ঢাকাThursday , 28 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাভারে ডাকাত চক্রের পাঁচ সদস্য আটক

    admin
    August 28, 2025 8:42 pm
    Link Copied!

    এইচ আর ফয়সাল, সাভার থে‌কে//

    বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলো— নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার উজান গোপিন্দ পশ্চিমপাড়ার সামান মোল্লার ছেলে সোহাগ মোল্লা (২৭), ঢাকার ধামরাই থানার কুরংগী এলাকার ফজল মিয়ার ছেলে সুজন মিয়া (৩০), মানিকগঞ্জ সদর উপজেলার নারিকুল্লি আটিগ্রামের পরান বেপারীর ছেলে চাঁন মিয়া (২৭), একই এলাকার মৃত নূর হোসেনের ছেলে ইমরান হোসেন (২৫), এবং টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বলরামপুর গ্রামের উজ্জ্বল শেখের ছেলে হৃদয় (২৫)।

    ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের মধ্যে সোহাগ মোল্লা ও সুজন মিয়ার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST