লক্ষ্মীপুর প্রতিনিধি//
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রত্যয় পরিবার ঐক্যবদ্ধ হয়ে মানবিক সমাজ তৈরিতে ভূমিকা রেখে আসছে। ২০১৮ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি বহু মানবিক কাজ ও অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে হয়েছে আলোচিত।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি লেখক ও সাংবাদিক মোঃ ইউছুফ এর নেতৃত্বে সারাদেশেই রয়েছে মানবতার সেবায় ছুটে চলা প্রত্যয় শাখা কমিটি। প্রত্যয় ব্লাড ব্যাংক শাখা স্বেচ্ছায় রক্ত দানেও এগিয়ে।
গত কাল সামাজিক সংগঠন প্রত্যয় এর প্রতিষ্ঠাতা, কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইউছুফ ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন রনি এর স্বাক্ষরে অনুমোদন করা হয় প্রত্যয় এর শাখা কমিটি ” প্রত্যয় ব্লাড ব্যাংক”।
এতে আক্তার হোসেন বিপু কে সভাপতি ও নুর উদ্দিন নাহিদ কে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।।বাকি সদস্যরা হলেন, সিনিয়র সহ সভাপতি কাওসার খাঁন, সহ সভাপতি মাওলানা মাহফুজুর রহমান আল মাদানী।



