ঢাকাMonday , 25 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সিরাজগঞ্জে এনআইডি তৈরি করতে এসে রোহিঙ্গা দম্পতি আটক

    admin
    August 25, 2025 7:32 pm
    Link Copied!

    মোঃ লিমন আলী (সিরাজগঞ্জ প্রতিনিধি)

    সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করতে এসে রোকেয়া বেগম নামে এক রোহিঙ্গা নারীকে আটক হয়েছেন। এরপর তার স্বামী পরিচয়দানকারী মো. আনিস (৪০) নামে আরও একজনকে আটক করে পুলিশ।

    আজ সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টার দিকে রোকেয়া বেগম এবং পরে তার স্বামী পরিচয়দানকারী মো. আনিসকে আটক করা হয়।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ রানা জানান, আজ বেলা ১১টার দিকে রোকেয়া বেগম ভুয়া কাগজপত্র নিয়ে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হওয়ার জন্য আসেন। তার নাম-ঠিকানা ও ভাষা সন্দেহজনক মনে হলে বিষয়টি জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়। পরে তাকে ইউএনওর কার্যালয়ে নেওয়া হয়।

    পুলিশ জানায়, আজ সকালে ইউএনও কার্যালয়ে রোকেয়া বেগমকে নেওয়া হলে এক যুবক এসে নিজেকে রোকেয়ার স্বামী পরিচয় দেন। তারা কক্সবাজারের উখিয়া টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা করার প্রস্তুতি চলছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST