ঢাকাMonday , 1 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সীমান্ত খুললেও কুষ্টিয়ায় পেঁয়াজের দাম কমেনি ‎

    admin
    September 1, 2025 9:03 pm
    Link Copied!

    এস.এম. রিয়াদুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:

    ‎ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হলেও কুষ্টিয়ার বাজারে এখনো স্বস্তি ফেরেনি। আগস্টের শেষ সপ্তাহে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ২ হাজার ২৮৩ টন এবং হিলি স্থলবন্দর দিয়ে কয়েকটি কোম্পানি মিলে প্রায় ১৫০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সীমান্ত দিয়ে ট্রাক ঢুকলেও এর প্রভাব এখনও কুষ্টিয়ার বাজারে দৃশ্যমান নয়।

    ‎রবিবার (১ সেপ্টেম্বর) কুষ্টিয়া শহরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, পাইকারি পর্যায়ে পেঁয়াজের দাম কেজি প্রতি ৬৫ টাকা। খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। মাত্র এক মাস আগেও এই দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকার মধ্যে।

    ‎বিক্রেতারা বলছেন, সীমিত আমদানি বাজারে চাপ কমাতে পারছে না। সরবরাহ কম থাকায় পাইকারি দরে প্রতিদিনই কিছুটা ওঠানামা হচ্ছে। খুচরা বিক্রেতারা বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করছেন।

    ‎একজন ক্রেতা অভিযোগ করে বলেন, “ট্রাকে পেঁয়াজ আসছে শুনছি, কিন্তু দামে কোনো পরিবর্তন নেই। সাধারণ মানুষ তো আরও বিপাকে পড়ছে।

    ‎ব্যবসায়ীরা মনে করছেন, আমদানি নিয়মিত ও পর্যাপ্ত পরিমাণে না হলে দামের উপর ইতিবাচক প্রভাব পড়বে না। অন্যদিকে সরকারও টিসিবির মাধ্যমে সীমিত আকারে সাশ্রয়ী দামে পেঁয়াজ বিক্রি শুরু করেছে, তবে তা কুষ্টিয়ার মতো জেলা শহরে পর্যাপ্ত নয় বলে জানান ক্রেতারা।

    ‎স্থানীয় বাজার বিশ্লেষকরা বলছেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে আরও বড় পরিমাণ আমদানি শুরু হলে বাজার কিছুটা স্থিতিশীল হতে পারে। নাহলে ভোক্তাদের আরও কিছুদিন চড়া দামে পেঁয়াজ কিনতে হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST