ঢাকাWednesday , 18 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • সেই কৃষকের পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন

    admin
    November 18, 2026 4:23 pm
    Link Copied!

    মো:ফারুক আহমেদ) (ঘাটাইল)

    টাঙ্গাইলের ঘাটাইলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ধান পুড়ে নিঃস্ব হওয়া কৃষক আব্দুলের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

    বুধবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার জামুরিয়া ইউনিয়নের কর্ণা এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুলের আবাদি জমিতে গিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ধানের বীজ, সরিষার বীজ, রাসায়নিক সার, আর্থিক সহায়তা ও শুকনো খাবার প্রদান করা হয়।

    এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃষকের দুর্দশার খোঁজখবর নেয়া হয় এবং তার প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়।

    উল্লেখ্য, এক রাতের আগুনে কৃষক আব্দুলের স্বপ্ন ও কষ্টের ফসল পুড়ে ছাই হয়ে যায়। এতে চরম ক্ষতির মুখে পড়েন তিনি। এমন দুর্দিনে উপজেলা প্রশাসনের এই সহযোগিতা নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করছেন স্থানীয়রা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST