ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • শ্যামনগরে উপজেলা তাঁতীদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

    admin
    November 17, 2026 7:23 pm
    Link Copied!

    মোঃ হযরত আলী শান্ত, সাতক্ষীরা শ্যামনগর থেকে।

    সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা তাঁতীদল।
    মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে শ্যামনগর উপজেলা নগর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেসি কমপ্লেক্স প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
    শ্যামনগর উপজেলা তাঁতীদলের আহ্বায়ক ডা. আব্দুল হালিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব শাহিনুর ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মো. সাহেব আলী।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন, শ্যামনগর উপজেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক ডা. রফিকুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    সমাবেশে প্রধান অতিথি মো. সাহেব আলী তাঁর বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলাসহ শ্যামনগরের সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও আগুন সন্ত্রাস প্রতিহত করতে উপজেলা তাঁতীদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST