ঢাকাTuesday , 17 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আমাদের পরিবার
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. প্রবাসের খবর
  13. ফ্যাশন
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর
  • মনোরম পরিবেশে ইসলামি শিক্ষার আলো ছড়াচ্ছে চৌদ্দগ্রামের জামেয়া সালমান ফারসি (রা.) মাদ্রাসা

    admin
    November 17, 2026 3:34 pm
    Link Copied!

    জহিরুল ইসলাম সুমন চৌদ্দগ্রাম প্রতিনিধি :

    ইসলামি শিক্ষা, নৈতিকতা ও আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লাটিমী রাস্তার মাথায় অবস্থিত জামেয়া সালমান ফারসি (রা.) মাদ্রাসা। প্রাকৃতিক সৌন্দর্যঘেরা মনোরম পরিবেশে গড়ে ওঠা এ শিক্ষাপ্রতিষ্ঠানটি ইতোমধ্যে এলাকায় ইসলামি শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
    ২০২১ সালের ৭ জানুয়ারি মাত্র ৪০ জন ছাত্র – ছাত্রী নিয়ে মাদ্রাসাটি যাত্র শুরু হয়ে মাদ্রাসাটিতে বর্তমানে ৫২৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার্থীদের পাঠদান ও সার্বিক কার্যক্রম পরিচালনায় শিক্ষকসহ মোট ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। সুন্দর, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইসলামি সংস্কৃতি, নৈতিকতা ও আদর্শ জীবন গঠনের শিক্ষা দেওয়া হচ্ছে।
    প্রতিষ্ঠানটিতে বর্তমানে একটি ভবন রয়েছে এবং শিক্ষার্থীদের জন্য আরও একটি নতুন ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে যাচ্ছে।
    শুধু ধর্মীয় শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতেও রয়েছে নানা পরিকল্পনা। বিশেষ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষা চালুর জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
    প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা মাওলানা হোসাইন আহম্মে জানান

    ২০২১ সালের ৭ জানুয়ারি প্রতিষ্ঠিত মাদ্রাসাটিতে বর্তমানে ৫২৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষার্থীদের পাঠদান ও সার্বিক কার্যক্রম পরিচালনায় শিক্ষকসহ মোট ৩৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত রয়েছেন। সুন্দর, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি ইসলামি সংস্কৃতি, নৈতিকতা ও আদর্শ সততা, জীবন গঠনের উন্নত শিক্ষা দেওয়া আমাদের লক্ষ্য।

    শিক্ষার্থীদের জন্য আরও একটি নতুন ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে। শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নে প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে যাচ্ছে।
    শুধু ধর্মীয় শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতেও রয়েছে নানা পরিকল্পনা। বিশেষ করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনে দক্ষ করে তুলতে কারিগরি শিক্ষা চালুর জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
    প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও কারিগরি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের যোগ্য, দক্ষ, নৈতিকতাসম্পন্ন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
    স্থানীয়দের মতে, সুন্দর পরিবেশ, সুশৃঙ্খল শিক্ষা কার্যক্রম এবং ইসলামি সংস্কৃতির চর্চার মাধ্যমে জামেয়া সালমান ফারসি (রা.) মাদ্রাসা ভবিষ্যতে চৌদ্দগ্রামসহ আশপাশের এলাকায় শিক্ষা বিস্তারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
    মাদ্রাসা পরিচালনা কমিটি জানান মেয়েদেরকে দ্বীনি উচ্চ শিক্ষায় দেয়ার জন্য দাওরা এবং ছেলেদের মেশকাত প্রযন্ত চালু করার চিন্তা থেকে পাশে একটি বহুতল ভবনের কাজ চলছে, এই ভবনের কাজ শেষ করা আমাদের একার পক্ষে সম্ভব না, তাই এলাকার বিত্তবানেরা সহযোগিতা করলে অল্প সময়ের মধ্যে কাজ শেষ করা সম্ভব হবে।
    মাদ্রাসা শিক্ষকেরা জানান মাদ্রাসায় সালমান ফারসির প্রতিষ্ঠাতা মাওলানা হোসাইন আহম্মেদের নির্দশে খুব যত্ন সহকারে ছাত্র – ছাত্রীদের পডানো হয়, যার কারনে ইতিমধ্যে অল্প সময়ের মধ্যে মাদ্রাসাটি এলাকায় সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে । স্হানীয় ওই এলাকার আব্দুল মমিনসহ এলাবাসী জানান লাটিমী সালমান ফারসি মাদ্রাসাটিতে যত্ন সহকারে ছাত্র ছাত্রীদের পড়ানো এবং মনমুগ্ধকর সুন্দর পরিবেশের কারানে মাদ্রাসারটির নাম চার দিগে ছড়িয়ে পড়ছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
  • Design & Developed by: BD IT HOST